২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিলনের গানে ইমতু ও তানিয়া বৃষ্টি’র রোমান্স

তরুণ কণ্ঠশিল্পী মিলনের নতুন গান প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 05:57 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

রবিউল ইসলাম জীবনের কথায় নিজের সুরে নতুন গান গাইলেন মিলন। এমএমপি রনির সংগীতায়োজনে গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন।

মিউজিক ভিডিও আকারে গানটি মুক্তি পাবে আগামী ৮ মার্চ। রাজধানীর বিভিন্ন লোকেশনে সম্প্রতি ভিডিওটির চিত্রায়ন সম্পন্ন হয়েছে।

এটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে ইমতু রাতিশ এবং তানিয়া বৃষ্টিকে। আর এই গানের মধ্য দিয়েই প্রথম বারের মতো জুটি বাধলেন ইমতু রাতিশ এবং তানিয়া বৃষ্টি। থাকবে মিলনের উপস্থিতিও।

গানটি প্রসঙ্গে মিলন বলেন, “প্রত্যেক শিল্পীর কাছেই তার প্রতিটি কাজ প্রিয়। আমার কাছেও তাই, তবে এই গানটি আমার কাছে অন্য এক অনুভূতির গান।

গানটির কথা অসাধারন। ভিডিওটিও দর্শকদের হৃদয় নাড়া দিয়ে যাবে বলে আমি মনে করি। সব মিলে দর্শক-শ্রোতা গানটিকে গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস।”

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) সূত্রে জানা যায়, ৮ মার্চ তাদের ইউটিউব চ্যানেলে মুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, ইয়োন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে।