২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অদিতি মহসিনের উপস্থাপনায় ‘সুরের বাঁধনে’

উপস্থাপনা ও গান নিয়ে নতুন অনুষ্ঠান নিয়ে আসছেন অদিতি মহসিন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 09:50 PM

Updated : 08 Apr 2022, 05:59 PM

বিষয়ভিত্তিক গান, আড্ডা ও পরিবেশনা মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘সুরের বাঁধনে’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন। উপস্থাপনার পাশাপাশি এতে গানও পরিবেশন করবেন তিনি।

রোববারে প্রথম পর্বের বিষয় ‘ফাল্গুন’। আমন্ত্রিত শিল্পী হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুজিত মোস্তফা এবং বিশেষ অতিথি সূবর্ণা মুস্তাফা।

অদিতি মহসীন জানান, অনুষ্ঠানের প্রতিটি পর্ব সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে। নির্দিষ্ট বিষয় নিয়ে গান পরিবেশন একজন আমন্ত্রিত শিল্পী। সেই সাথে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একজন বিশেষ অতিথি থাকবেন, যিনি ওই বিষয়ের ওপর তার পরিবেশনা উপস্থাপন করবেন। আমন্ত্রিত শিল্পীর গান এবং অতিথির পরিবেশনার সঙ্গে থাকবে বিষয়ভিত্তিক আলোচনা।

প্রতি রবিবার রাত ১১ টায় প্রচারিত হবে এ অনুষ্ঠান। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম।