পেশাদার খুনী মোশাররফ, অন্তঃসত্তা প্রসূন
মোশাররফ করিমের বিপরিতে ভিন্নধর্মী এক চরিত্রে হাজির হচ্ছেন প্রসূন।
নির্মিত হচ্ছে একক নাটক ব্ল্যাক লাইট। আলম আশরাফের রচনা ও পরিচালনায় নাটকটিতে পেশাদার খুনী চরিত্রে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার বিপরীতে নাটকটিতে অভিনয় করছেন আলোচিত অভিনেত্রী প্রসূন আজাদ।
গল্পের এতটুকুই জানালেন নির্মাতা আলম আশরাফ। বললেন, “এ গল্প থেকে ইতিবাচক যা কিছু পাওয়া যাবে তা নাটকটি দেখলেই বোঝা যাবে, আপাতত এর বেশি কিছু প্রকাশ করতে চাইছি না।”
নির্মাতা জানান, আজ ৩ মার্চ থেকে শুরু হয়েছে নাটকটির শুটিং। চলবে টানা তিনদিন। অচিরেই দেশের যে কোন একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
