২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়াকে রাঙিয়ে দিল কে?

এই বসন্তে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছিল প্রিয়ার প্রেম । বসন্তউৎসব হোলিতে তার রঙ খেলার ভিডিও নিয়েও হইচই ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 05:05 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

ভ্রূভঙ্গিমায় ইন্টারনেট মাত করে ফেলা প্রিয়া প্রকাশ ওয়ারিয়র বসন্তকে অনেক আগেই রাঙিয়ে দিয়েছিল ।

এবার তাকে কে রঙ দিল? প্রিয়ার রঙ খেলার ভিডিও প্রকাশ করতেই আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বমহিমায় হাজির প্রিয়া ।

হোলি উৎসব উপলক্ষে প্রিয়া প্রকাশ ও রোশান আব্দুল রউফ অভিনীত ‘উরু আদার লাভ’ ছবির একটি বিশেষ টিজার ইউটিউবে প্রকাশিত হয়েছে। 

দেখা যাচ্ছে সাদা পোশাকে আবীর খেলছে অষ্টাদশী মেয়েটি। মুঠোয় আবীর নিয়ে ছুঁড়ে দিচ্ছে প্রেমিকের দিকে। তার মুখে রঙ মাখিয়ে দিচ্ছে সহ অভিনেতা।

দেখুন তাদের রঙখেলা: