বিরতি ভাঙলেন নওশীন
বিরতি ভেঙে আবারও উপস্থাপনায় ফিরলেন ছোটপর্দার অভিনয়শিল্পী নওশীন। এরফান চিনিগুড়া চাল নিবেদিত ‘লেডি উইনার’ শিরোনামে বৈশাখী টেলিভিশনের নতুন একটি গেইম শো’ উপস্থাপনা করছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলে, “অভিনয়ের পাশাপাশি আমি উপস্থাপনাও ভীষণ উপভোগ করি।”
দীর্ঘদিন বিরতির কারণ জানতে চাইলে তিনি বলেন, “আসলে আমি গতানুগতিক ধারার বাইরে কিছু করতে চাইছিলাম। সেরকম পাচ্ছিলাম না বলে উপস্থাপনা করা হয়ে উঠেনি। বৈশাখী টেলিভিশনের এ অনুষ্ঠানের স্ক্রিপ্ট দেখে মনে হয়েছে একটু আলাদা আছে। তারপর তো শুরুই করে দিলাম। আশা করি দর্শকদের ভালো লাগবে।”
অনুষ্ঠানের প্রতি পর্বে অংশগ্রহণ করবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। নাচ, গান, অভিনয়, গেইম, কুইজ, ছবি দেখে বলাসহ নানা আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
অনুষ্ঠান প্রযোজনা করেছেন এস আলী সোহেল। এটি সম্প্রচার হবে প্রতি শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে।
