২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপস্থাপনায় শাওন

‘আমার ছবি আমার গান’ শিরোনামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন অভিনয়শিল্পী-নির্মাতা মেহের আফরোজ শাওন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2018, 05:53 PM

Updated : 08 Apr 2022, 05:59 PM

বৃহস্পতিবার রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচারিত হবে অনুষ্ঠানটি। এটি প্রযোজনা করছেন সিফাত তন্ময় ও সোহেল রানা সবুজ।

সিফাত তন্ময় গ্লিটজকে জানান, অনুষ্ঠানে শাওন অভিনীত ছবির সাতটি গান দেখানো হবে। তিনি প্রতিটি গানের শ্যুটিংয়ের পেছনের গল্প, নির্মাণের প্রেক্ষাপট, ছবিতে কাজের মজার অভিজ্ঞতার কথা দর্শকদের শোনাবেন।

স্মৃতিচারণ করবেন হুমায়ুন আহমেদের সঙ্গে কাজের অভিজ্ঞতাসহ বিভিন্ন ঘটনার।

এ অনুষ্ঠানের একেকটি পর্বে একেকজন চলচ্চিত্রের গুণী ব্যক্তিরা উপস্থাপনা করে থাকেন।