আরিয়ানা বাফাদারি'র সংগীত সন্ধ্যা
খ্যাতনামা ফরাসি সংগীতশিল্পী আরিয়ানা বাফাদারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সংগীত পরিবেশন করবেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান। ফরাসি-ইরানীয় এশিল্পী সুর নিয়ে বিশ্বভ্রমণের অংশ হিসেবে এদিন ঢাকায় গান পরিবেশন করবেন।
প্যারিসে বসবাসকারী আরিয়ানা ইতিমধ্যে বেশকিছু উল্লেখযোগ্য অপেরার চরিত্রায়নে, সংগীতানুষ্ঠানে ও বিভিন্ন আন্তর্জাতিক উৎসবেও তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
তিনি সংগীত পরিবেশন করবেন ডাবল বাস, উদ এবং ড্রামস বাদ্যযন্ত্র সহযোগে।
এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি আনিক বুখডা উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে।
