২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ হলো ‘অভিমানী মন’

ইউটিউবে প্রকাশ হলো সংগীতশিল্পী আয়েশা মৌসুমীর নতুন মিউজিক ভিডিও ‘অভিমানী মন’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2018, 09:32 PM

Updated : 19 Aug 2022, 01:39 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় গানের প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

মুনরাসীনের লেখা গানটির সুর-সংগীতায়োজন করেছেন মেহেদী হাসান। ভিডিও নির্মাণ করেছেন মঞ্জু আহমেদ। আয়েশার বিপরীতে মডেল হয়েছেন আদিব।

আয়েশা বলেন, “আমি সচরাচর মঞ্চে ফোক ঘরানার গানই পরিবেশন করি। কিন্তু এবার পুরো মেলো রক গাইলাম। ভিডিওটিতে আমার নতুন কণ্ঠের পাশাপাশি নতুন আমাকেও দেখতে পাবেন দর্শক-শ্রোতারা।”

২০১২ সালে চ্যানেল নাইনের রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস’-এর মাধ্যমে সংগীত জগতে প্রবেশ করেন এ শিল্পী। ২০১৫ সালে ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’ শিরোনামের রিমেক গানে কণ্ঠ দিয়ে শ্রোতামহলে আলাদা পরিচিতি তৈরি করেন।

ছবি: ফেইসবুক থেকে নেওয়া।