২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোড়ক উন্মোচন হল কমলিকার দ্বিতীয় অ্যালবামের

বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা মিলনায়তনে সংগীতশিল্পী কমলিকা চক্রবর্তী’র দ্বিতীয় গানের অ্যালবাম ‘আমার পথ চাওয়াতেই আনন্দ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2018, 09:34 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

মলয় দাসের সংগীতায়োজনে ‘গানের ডালি’র প্রযোজনা ও পরিবেশনায় এই অ্যালবামটির প্রকাশ করা হয়েছে।

শিল্পী কমলিকা চক্রবর্তী বলেন, “খুব যত্ন নিয়ে রবীন্দ্র সংগীতগুলোর কথা বুঝে অনুভূতি দিয়ে গাওয়ার চেষ্টা করেছি, আশা করছি বাংলা ভাষাভাষী সকল সংগীতপ্রেমীর ভালো লাগবে।

অ্যালবামটিতে, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, যেদিন পড়বে না মোর, আমার হিয়ার মাঝে, যদি জানতেম, অনেক দিনের মনের মানুষ সহ মোট দশটি গান রয়েছে।”

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী। অনুষ্ঠানে তিনি দেশের আবহমান ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

দুই বাংলার মাঝে সীমানা প্রাচীর থাকলেও তার সংস্কৃতিতে কোনো সীমানা প্রাচীর নেই উল্লেখ করে দেশের জনপ্রিয় ও বরেণ্য সংগীতশিল্পীদের বাংলা সংস্কৃতির প্রচারে এগিয়ে আসারও পরামর্শ দেন সংস্কৃতিমন্ত্রী।

সংস্কৃতিমন্ত্রীর পাশাপাশি অনুষ্ঠানে দেশবরেণ্য আরও কয়েকজন সংগীত শিল্পী মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে কমলিকার প্রথম অ্যালবাম ‘রবিকথা’ প্রকাশ করে কলকাতার রাগা মিউজিক।