২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আঙুল উঁচিয়ে নেতা শাকিব

ফের পোস্টারে এলেন নেতা শাকিব। ‘রাজনীতি’ চলচ্চিত্রের পোস্টারে শাকিব খানকে দেখা গেছে রাজনৈতিক নেতার লুকে দাঁড়িয়ে থাকতে। বুধবার প্রকাশিত হয়েছে এ চলচ্চিত্রের প্রথম অফিসিয়াল পোস্টার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 08:24 PM

Updated : 25 Jul 2022, 08:29 PM

পোস্টারে শাকিব খানকে দেখা যাচ্ছে সাদা পাঞ্জাবীতে রাজনৈতিক নেতার মতো আঙুল তুলে ভাষণ দিচ্ছেন।

শাকিব খান অভিনীত এ বছরের প্রথম ছবি ‘আমি নেতা হব’। চলচ্চিত্রটি পরিচালনা করছেন উত্তম আকাশ।

নির্মাতা বলেন, “এর আগে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টার দেখা গিয়েছিল যেটা মোবাইলে তুলে কেউ হয়ত ছেড়েছে। কিন্তু এই পোস্টারটি অফিসিয়াল। এরপর আরো পোস্টার আছে, যেগুলো ধীরে ধীরে প্রকাশ করা হবে।”

ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রযোজক সেলিম খান বলেন, “১৬ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির আগে আরো পোস্টার ছাড়া হবে। সেগুলোতে শাকিব-মিম ছাড়াও অন্যান্য শিল্পীদের রাখা হয়েছে।

এছাড়া, ক’দিন আগে ছবির দুটি গানও প্রকাশিত হয়েছে। গান দু’টি প্রকাশের বেশ প্রশংসা পেয়েছি। আশা করছি, অনেকদিন পর একটি ভালো ছবি দেখতে পাবেন দর্শক।”

চলচ্চিত্রটিতে শাকিব খানের বিপরীতে দীর্ঘ ৯ বছর পর দ্বিতীয়বারের মত জুটি বেঁধে কাজ করেছেন বিদ্যা সিনহা মিম।

এছাড়াও এই ছবিতে আরো অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, কাজী হায়াৎ প্রমুখ ।