আমি আমার পুরস্কার পেয়ে গেছি: রণবীর
‘পদ্মাবত’-এ আলাউদ্দিন খিলজির ভূমিকায় রণবীরের অভিনয়ে মুগ্ধ অমিতাভ বচ্চন অভিনন্দন জানিয়ে উপহার পাঠালেন । রণবীর লিখেছেন, পুরস্কার পেয়ে গিয়েছেন তিনি।
নানান বিতর্ক, বিক্ষোভের মধ্যেই মুক্তি পেয়েছে ‘পদ্মাবত’ । চারদিনেই একশো কোটির ক্লাবে ঢুকে গিয়েছে ছবিটি । করনি সেনার হুমকিকে অগ্রাহ্য করে সিনেমা হলে ছুটছেন দর্শক, বনসালির মহাকাব্যিক নির্মাণের টানেই ।
ছবিতে খিলজি চরিত্রে রণবীরের অভিনয়ে অধিকাংশ দর্শক মুগ্ধ । রণবীরও প্রথমে ভেবেছিলেন এরকম খল চরিত্রে অভিনয় করবেন কিনা! ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন চরিত্রটির প্রয়োজনে ।
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, এই চলচ্চিত্রে তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন বলিউডের ‘বিগ-বি’ অমিতাভ বচ্চন । অভিনন্দন জানিয়ে ফুল পাঠিয়েছেন অমিতাভ ।
অমিতাভের বিরাট ফ্যান রণবীর টুইটারে উপহারের ছবি পোস্ট করেছেন।
এই উপহার পেয়ে স্বভাবতই ভীষণ খুশি রণবীর টুইটে লিখেছেন, ‘আমি আমার পুরস্কার পেয়ে গেছি ।’
‘পদ্মাবত’ রণবীরের তৃতীয় ছবি যা ১০০ কোটির ক্লাবে ঢুকল।
‘লুটেরা’, ‘বাজিরাও মাস্তানি’র পর এই ছবিতে রণবীর সিং অভিনেতা হিসেবে নিজেকে আরও বেশি প্রমান করতে পেরেছেন বলে মনে করছেন চলচ্চিত্র সমালোচকেরা ।
