প্রকাশ হলো ‘যদি হাতটা ধরো’
বুধবার সন্ধ্যায় লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হল সংগীতশিল্পী ইমরান ও বৃষ্টির মিউজিক ভিডিও ‘যদি হাতটা ধরো’।
গানটি নিয়ে ইমরান বলেন, “অন্যান্য গানগুলোর মতো এই গানটিও জনপ্রিয়তার শীর্ষে যাবে বলে আমার বিশ্বাস। আসছে ভালোবাসা দিবসে মিষ্টি প্রেমের এই গানটি শ্রোতা-দর্শকদের হৃদয়কে ছুঁয়ে যাবে বলে আশাকরি।”
ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সংগীতশিল্পী ইমরান নিজেই।
লেজার ভিশন কার্যালয়ে মিউজিক ভিডিওর প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ইমরান, বৃষ্টি, রবিউল ইসলাম জীবন, লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সানিয়া রমা, মিউজিক ভিডিওটির নির্মাতা সৈকত রেজা ও মিউজিক ভিডিওটির কলাকুশলীরা।
