শাস্ত্রীয় সংগীত সন্ধ্যায় গাইলেন সপ্তক চ্যাটার্জী
হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীতের মূ্র্ছনায় ঢাকার দর্শকদের মুগ্ধ করলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিল্পী সপ্তক চাটার্জী।
গত বুধবার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কালাম অডিটোরিয়ামে সংগীত পরিবেশন করেন তিনি।
অনুষ্ঠানে পুরিয়া রাগে ‘পিয়া গুনবন্ত’ বন্দীশটি বিলম্বিত একতালে ও ‘পিয়া সঙ্গ লাগি লগন মোরি আলী’ বন্দীশটি দ্রুত একতালে পরিবেশন করেন।
তার সঙ্গে ছিলেন তবলায় অভিষেক চ্যাটার্জী, হারমোনিয়ামে বিজন মিস্ত্রী, তানপুরায় মৃত্যুঞ্জয় পাঠক ও আহমাদ মায়া আখতারি।
সংগীত পরিবারে ১৯৫৫ সালে জন্ম সপ্তক চ্যাটার্জীর । গানের হাতেখড়ি হয় দাদা প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী অরুণ চ্যাটার্জী ও বাবা সারথী চ্যাটার্জীর কাছে।
অল ইন্ডিয়া রেডিওতে নিয়মিত গান পরিবেশন করেন তিনি। পাশাপাশি আন্তঃস্কুল ও আন্তঃকলেজ সংগীত প্রতিযোগিতায় একাধিক পুরস্কার পেয়েছেন।
বর্তমানে তিনি দিল্লিভিত্তিক গানের দল ‘দ্য হানসরাজ প্রজেক্ট’-এর সঙ্গে জড়িত আছে। ‘দ্য গিগ ইউক, ‘সাউন্ডস অব ফ্রিডম’সহ বেশকিছু গুরুত্বপূর্ণ ফেস্টিভালে গান পরিবেশন করে দলটি।
