২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশাল ভরদ্বাজের পরিচালনায় ইরফান-দীপিকা

কমেডি-ড্রামা ‘পিকু’র পর আবারও পর্দা মাতাতে আসছেন দীপিকা পাড়ুকোন ও ইরফান খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2017, 08:37 PM

Updated : 12 Apr 2022, 12:57 AM

নতুন সিনেমায় জুটি বাঁধছেন ইরফান-দীপিকা এ খবর শোনা গিয়েছিল আগেই। ক্রিআর্জ এন্টারটেইনটেইনমেন্ট ও বিশাল ভরদ্বাজের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ সিনেমার পরিচালনার কথা ছিল হানি ত্রেহানের ।

সম্প্রতি সিনেমার সৃজনশীল ও শৈল্পিক কিছু বিষয় নিয়ে মত-পার্থক্য দেখা দেয় বিশাল ও ত্রেহানের। তারই ধারাবাহিকতায় সিনেমা পরিচালনার দায়িত্ব থেকে সরে আসলেন ত্রেহান।

আইএনএস’কে দেওয়া সাক্ষাতকারে এ প্রসঙ্গে ‘হায়দার’ পরিচালক বিশাল বলেন, “সিনেমার শৈল্পিক কিছু বিষয়ে নিয়ে হানি’র সঙ্গে মিলছিল না আমার। তাই আমরা দু’জনে মিলেই এ সিদ্ধান্ত নিয়েছি।”

এর আগে বিশাল ভরদ্বাজরে সঙ্গে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন হানি ত্রেহান। স্বেচ্ছায় পরিচালনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে এক বিবৃতিতে জানান তিনি।

সর্বশেষ সুজিত সরকারের ‘পিকু’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে ইরফান ও দীপিকাকে। এর আগে বিশাল ভরদ্বাজের ‘মকবুল’, ‘সাত খুন মাফ’ ও ‘হায়দার’ সিনেমায় ইরফান খানকে দেখা গেলেও প্রথমবারের মতো এ গুণী নির্মাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ‘পদ্মাবতী’ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

ভারতীয় ঔপন্যাসিক এস হুসেন জায়িদি’র সাড়াজাগানো গ্রন্থ ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ অবলম্বনে নির্মিতব্য এ সিনেমায় মাফিয়া রানি রহিমা খান ওরফে ‘স্বপ্না দিদি’ চরিত্রে দেখা যাবে দীপিকাকে।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমার শুটিং শুরু হবে।