বৃহস্পতিবার ঢাকায় তৃতীয় ‘বিডি হিপ হপ ফেস্ট’
ঢাকায় তৃতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বিডি হিপ হপ ফেস্ট।
বৃহস্পতিবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির এক্সপো জোনে সন্ধ্যা সাড়ে ৬টায় ফেস্ট শুরু হয়ে মাঝরাত পর্যন্ত চলবে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অন্যান্যবারের মত এবারও থাকবে হিপ হপ শিল্পী রাজত্ব, জালালী সেট, বাংলা মেন্টালজ, বিশাল, ডি হাজ, দর্পণ আরভিএস অ্যান্ড রকজ ও গ্রীনকোস্ট র্যাপ, ব্লু পপারস ও বি-বটস বি-বয় ড্যান্স, শন সিজি, টি রেজা বিটস, জেড সিজি ও সিজিল নোভা বিট বক্সিং, হেলিওস ফায়ার স্পিনিংয়ে পরিবেশনা, হিপ হপ ফ্যাশন শো।
অনুষ্ঠানের ডিস্ক জকি হিসেবে থাকবে রিয়ন, জি ও জারবার্ক।
ফেস্টে প্রবেশের জন্য দর্শকদের টিকিটের লাগবে না, https://aceonline.store/bd-hip-hop-fest/ লিংকে ঢুকে নিবন্ধন করে নিলেই হবে।
অনুষ্ঠানটির আয়োজন করছে এ কবির আর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রদেভু প্রাইভেট লিমিটেড।
