২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’-এর সঙ্গে বিপাশা হায়াত

‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’-এর মাধ্যমে এ বছরও উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের ত্বকের সুস্থতায় সাহায্য করতে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর ব্র্যান্ড ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ডোনেট করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবার প্রজেক্টের সঙ্গে আছেন জনপ্রিয় অভিনয়শিল্পী বিপাশা হায়াত।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 06:12 PM

Updated : 12 Apr 2022, 12:50 AM

‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’-এর কার্যক্রমের অংশ হিসেবে গত বৃহস্পতিবার বগুড়ায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপাশা হায়াত।

এছাড়াও এ অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর হেড অফ পার্সোনাল কেয়ার নাফিস আনোয়ার এবং অন্যান্য প্রতিনিধিবৃন্দ, টিএমএসএস-এর পক্ষ থেকে প্রফেসর ড. রাশেদুল ইসলাম, হেড অফ ডিপার্টমেন্ট, স্কিন অ্যান্ড ভিনিরিয়লজিসহ অন্যান্য ডাক্তার ও নার্সরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’ সম্পর্কে নিজেদের অভিমত ব্যক্ত করেন অতিথিরা। এ অনুষ্ঠানে ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’-এর প্রচারণায় নির্মিত একটি অডিও ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের শেষে ভ্যাসলিন এবং টিএমএসএস টিমের সাথে বিপাশা হায়াত নিজে কিছু সুবিধাবঞ্চিত এলাকা পরিদর্শন করে সেখানকার মানুষের সাথে কথা বলেন এবং তাদের কাছে পৌঁছে দেন ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি।

গতবারের মতো এবারও ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’-এর মর্ডান ট্রেড পার্টনার হিসেবে আছে ইউনিমার্ট। গত ১৯ নভেম্বর ভ্যাসলিন-এর প্রতিনিধিদের সাথে বিপাশা হায়াত ঢাকার গুলশান ২-এ অবস্থিত ইউনিমার্ট-এ উপস্থিত হয়ে ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’-এর জন্য বিশেষভাবে স্থাপিত কিয়স্ক উদ্বোধন করেন।

সুবিধাবঞ্চিত মানুষকে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ডোনেট করার জন্য এই কিয়স্ক সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

‘ভ্যাসলিন হিলিং প্রোজেক্ট’ থেকে সংগৃহীত ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি এই প্রোজেক্টের এনজিও পার্টনার টিএমএসএস-এর সহযোগিতায় পৌঁছে দেওয়া হবে উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে।

প্রায় এক লক্ষ মানুষের কাছে এই সাহায্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে ভ্যাসলিন। এছাড়াও এই প্রোজেক্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষকে ত্বক সংক্রান্ত প্রাথমিক চিকিৎসা-সেবা প্রদানের উদ্দেশ্যে এবার ৩০০ জন ডাক্তার এবং ৬০০ জন নার্সকে প্রশিক্ষণ দেওয়া হবে।