২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অল লাইট ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে ‘ভুবন মাঝি’

ভারতের রামুজি ফিল্ম সিটিতে তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে অল লাইট ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল। এতে প্রথমবারের মতো বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ফাখরুল আরেফিন খান পরিচালিত ‘ভুবন মাঝি’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 08:09 PM

Updated : 12 Apr 2022, 12:49 AM

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটি  চলতি বছর ১মার্চ সারাদেশে মুক্তি পায়।

দেশে ও দেশের বাইরে বিভিন্ন উৎসবে প্রশংসিত চলচ্চিত্রটি এবার দেশের প্রতিনিধিত্ব করছে অল লাইট ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ৪ডিসেম্বর পর্যন্ত।  ৪দিনব্যাপী এ উৎসবে বিশ্বের ৫০টি দেশের ১৩৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবে অংশ নিতে মঙ্গলবার বাংলাদেশ থেকে রামুজির উদ্দেশে রওনা দিয়েছেন নির্মাতা ফাখরুল আরেফিন খানসহ চলচ্চিত্রটির দুই অভিনয় শিল্পী অপর্ণা ঘোষ ও মাজনুন মিজান।

সোমবার রাতে গ্লিটজকে নির্মাতা বলেন, “এর আগেও বেশ ক’টি উৎসবে প্রশংসিত হয়েছে ‘ভুবন মাঝি’। এবারের উৎসবে এই প্রথম বাংলাদেশের কোনো ছবি প্রদর্শিত হচ্ছে। যে কোনো আন্তর্জাতিক আসরে দেশকে প্রতিনিধিত্ব করা গৌরবের ব্যাপার।”

উৎসব সমাপনী দিনে আগামী ৪ ডিসেম্বর প্রদর্শিত হবে ‘ভুবন মাঝি’। তার আগে লাল গালিচা সংবর্ধনা নিবেন চলচ্চিত্রটির নির্মাতা ও কলাকুশলীরা। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।