২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই শিক্ষার্থীর প্রেমের গল্পে ‘পথে পরিচয়’

‘পথে পরিচয়’ শিরোনামে নতুন একটি মিউজিক ভিডিও আনছেন তরুণ নির্মাতা তালহা বিন পারভেজ সোহান। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী অপুর্ব অপু।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2017, 10:38 PM

Updated : 12 Apr 2022, 12:47 AM

এ প্রসঙ্গে গ্লিটজকে অপু বলেন, “বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষার্থীর গল্প নিয়ে সাজানো হয়েছে ভিডিওটি। পরিচয় পর্ব শেষে দু’জনের ভালোলাগার শুরু হয়। পরে তা প্রেমে গড়ায়। গল্পটা চেনা হলেও উপস্থাপনটা ভিন্নধারার। ভালো একটি কাজ হয়েছে। আশাকরি দর্শকরা উপভোগ করবেন।”

সংগীতশিল্পী অপুর্ব অপু পেশায় একজন ইঞ্জিনিয়ার। শখের বশে গান করেন। গ্লিটজ’কে তিনি বলেন, “আরো কিছু গান রেডি আছে আমাদের। গানগুলো গতানুগতিক বাণিজ্যিক ঘরানার হলেও উপস্থাপনে বৈচিত্র রয়েছে। একে একে গানগুলো প্রকাশ করব।”

সপ্তাহ দুয়েক আগে জিন্দাবাজারসহ একাধিক লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। গানের কথা লিখেছেন রকিবুল হাসান মুন্না। মডেল হিসেবে আছেন যশ ও শাকিলা। সুর ও সংগীত করেছেন রাজন সাহা। প্রযোজনায় আছে নুহা মিডিয়া সেন্টার।

সম্পাদনা শেষে ডিসেম্বরের শেষের দিকে স্টুডিও জয়া’র ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে এটি।