‘করণ জোহর না হয়ে করণ কাশ্যপ হলে সবাই আমার কদর করতো’
সম্প্রতি ভারতীয় সাহিত্য সম্মেলনে ক্যারিয়ার, ব্যক্তিজীবন, যৌন পরিচয় ইত্যাদি নানা বিষয়ে খোলামেলা মন্তব্য করেন পরিচালক করণজোহর।
১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি ঘটে তার। প্রথম ছবিতেই বাজিমাৎ করেন জনপ্রিয়বলিউড পরিচালক করণ জোহর।
এরপর একে একে ‘কাভি খুশি কাভি গম’, ‘কাল হো না হো’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’সহ একাধিক সাড়া জাগানো সিনেমা পরিচালনাকরেন তিনি।
সর্বশেষ প্রশংসতি হয়েছে তার পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি ভারতীয় সাহিত্য সম্মেলন ‘সাথিয়া আজ তক’ আসরে দেওয়া বক্তব্যে করণ জোহর বলেন, “আমিবরাবরই ধনীদের নিয়ে সিনেমা বানাই। আমার নামে এটাই সবচেয়ে বড় অভিযোগ নিন্দুকের।
তাদের উদ্দেশ্যে আমি বলবো, শুধু কি দরিদ্রদের জীবনেই গল্প আছে? ধনীদের জীবনে কি কোনো দুঃথ বা কষ্টের গল্প নেই? ধনী-গরীববড় বিষয় নয়, আমি কী বানালাম সেটাই মুখ্য হওয়ার কথা।”
এ সময় করণ আরও বলেন, “আমি যখন দেশের বাইরে ভারতীয় মুসলিমদের টানা-পোড়েনের গল্প নিয়ে ‘মাই নেইম ইজ খান’ বানালামসেটা কিন্তু সমাদৃত হলো না। এমনকি সামাজিক গল্প নিয়ে নির্মিত ‘বোম্বে টকিজ’ নিয়েও তেমন হৈচৈ পড়লো না।
আমি যদি করণ জোহর না হয়ে করণ কাশ্যপ হতাম তবে হয়ত সবাই আমার কদর করতো। বাস্তবতা মেনে নিতে শিখেছি, এ নিয়ে আরমাথা ঘামাই না।”
নিজের সমকামী পরিচয় নিয়েও লজ্জিত নন বলে মন্তব্য করেন এ খ্যাতিমান পরিচালক। এ মুহূর্তে আলিয়া ভাট অভিনীত ও মেঘনাগুলজার পরিচালিত ‘রাজি’ সিনেমাটি প্রযোজনা করছেন তিনি।
