পদ্মাবতীর নতুন গানে শহীদ-দীপিকার জাদু
প্রকাশিত হলো ‘পদ্মাবতী’র দ্বিতীয় গান ‘এক দিল এক জান’। মুক্তির সঙ্গে সঙ্গেই সাড়া ফেলেছে শহীদ-দীপিকা জুটির এ গানটি।
মুক্তির আগে থেকেই দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সঞ্জয় লীলা বনসালীর ইতিহাস নির্ভর ছবি ‘পদ্মাবতী’। দীপিকা পাড়ুকোন, শহীদ কাপুর ও রণবীর সিং অভিনীত এ সিনেমার প্রথম প্রকাশিত গান ‘ঘুমর’ মন জয় করেছিলো দর্শকের। এবারে নতুন গানে শহীদ-দীপিকার পর্দা রসায়ন মুগ্ধ করেছে দর্শককে।
‘ঘুমর’ এর মতো ‘এক দিল এক জান’ এও রাজকীয় বেশে দেখা গেছে দীপিকা ও শহীদকে। রানী পদ্মিণী ও রাজা মহারাওয়াল রতন সিং চরিত্রে তাদের চমৎকার অভিব্যক্তি ও রোমান্টিক দৃশ্যায়ণ মন কেড়েছে সকলের!
১ ডিসেম্বর ভারতে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত এ সিনেমাটি।
