এটিএন বাংলায় ‘হৃদয় দর্পণে তুমি’
এটিএন বাংলায় বৃহস্পতিবার রাত ১১ টায় প্রচার হবে মনির হোসেন জীবন পরিচালিত টেলিফিল্ম ‘হৃদয় দর্পণে তুমি।’
নাটকের গল্পে দেখা যাবে, শুভ নামের এক ছেলেকে পছন্দ করে এমি। শুভর সাথে বিয়ের ব্যাপারে এমির বাবা কথাও বলতে চান। এর মধ্যে হঠাৎ করেই শুভ উধাও। এমি খোঁজ নিয়ে জানতে পারে শুভ পালিয়ে মালয়েশিয়া চলে গেছে। এমন গল্পেই নির্মিত হয়েছে নাটকটি।
নির্মাতা মনির হোসেন জীবন বললেন, “টেলিছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী। আমাদের চারপাশের গল্পই উঠে এসেছে। আর কাজ করেছেন এক ঝাঁক তরুণ অভিনয়শিল্পী।”
এটি রচনা করেছেন মমর রুবেল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরিন, অঞ্জলী সাথী, পরান, তানিয়া রিতু, বাবুল আহমেদ, লিটন, রেবেকা প্রমুখ।
নির্মাতা সূত্রে জানা গেছে, টেলিফিল্মটির ৮০ ভাগ দৃশ্য ধারণ করা হয়েছে মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে। শিগগিরই একটি বেসরকারী চ্যানেলে প্রচার হবে।
