ডিপজলের শারীরিক অবস্থার উন্নতি
৩০ অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওপেন হার্ট সার্জারির পর খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
ডিপজলের কন্যা ওলিজা মনোয়ারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন নির্মাতা মনতাজুর রহমান আকবর।
তিনি গ্লিটজকে বললেন, “অপারেশন সফল হয়েছে। অনেকটা সুস্থ এখন তিনি। কিছুদিন তাকে হাসপাতালে থাকতে হবে।”
২০ সেপ্টেম্বর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ডিপজল। সেদিনই সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের পরামর্শে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। ২৫ সেপ্টেম্বর তার হৃদযন্ত্রে এনজিওগ্রাম করা হয়।
আশির দশকের শেষের দিকে সিনেমায় নাম লেখান ডিপজল। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ চলচ্চিত্র দেশের ১২৮টি সিনেমা হলে চলছে। ছবিটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। আরো অভিনয় করেছেন মৌসুমী, বাপ্পি ও মিম।
