ঘরোয়া আয়োজনে কাটবে তৈমুরের প্রথম জন্মদিন?
২০ ডিসেম্বর এক বছরে পা রাখবে কারিনা কাপুর খান ও সাইফ আলী খান দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। ছেলের জন্মদিনে কী পরিকল্পনা করছেন তারা?
তারকা সন্তান হওয়ায় জন্মের আগে থেকেই খবরের শিরোনাম হয়েছেন সাইফ-কারিনার প্রথম সন্তান তৈমুর। সামনেই ১ বছরে পা রাখবেন জুনিয়র নবাব। ছেলের প্রথম জন্মদিন ঘটা করেই করবেন ‘সাইফিনা’- এমনটাই ভেবেছিলেন ভক্তরা।
তবে সে সম্ভাবনা নাকচ করে দিয়ে তৈমুরের খালা, বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর জানালেন, তারকা-বহুল জমকালো অনুষ্ঠানে নয় বরং ঘরোয়াভাবেই পালন করা হবে তৈমুরের প্রথম জন্মদিন।
পিংকভিলা’কে দেওয়া সাক্ষাতকারে কারিশমা বলেন, “তৈমুরের জন্মদিন আমাদের জন্য একটি বিশেষ দিন। এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত নবাব ও কাপুর পরিবার। আশা করছি দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন কাটাবে তৈমুর।”
কারিশমা আরও বলেন, “জন্মদিনের অনুষ্ঠান খুব বড় করে হোক তা চাইছে না তৈমুরের বাবা-মা। দুই পরিবারের বাইরে তেমন কাউকেই বলা হবে না এখানে।”
কদিন আগেই ঘরোয়া আয়োজনে মেয়ে মিশার প্রথম জন্মদিন পালন করেছেন শহীদ কাপুর ও মীরা রাজপুত দম্পতি। তবে কি এবারে সাবেক প্রেমিকের দেখানোর পথেই হাঁটতে চললেন বেবো!
