২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা সমিতির মঞ্চে ‘যযাতি’

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে ‘সময়’ নাট্যদলের ৩০তম প্রযোজনা ‘যযাতি’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 07:19 PM

Updated : 12 Apr 2022, 12:37 AM

প্রখ্যাত নাট্যকার গিরিশ কারনাডের ‘যযাতি’ নাটকটির ভাষান্তর করেছেন সলিল সরকার এবং নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। পঙ্কজ নিনাদের মঞ্চ পরিকল্পনায় নাটকটির আবহসংগীত পরিকল্পনা করেছেন ইউসুফ হাসান অর্ক। পোষাক পরিকল্পনা করেছেন মানসুরা আক্তার লাভলী এবং আলোক পরিকল্পনা করেছেন আলমগীর হোসেন।

নাটকটের কাহিনি সম্বন্ধে নির্দেশক বললেন, “এটি আমাদের অজ্ঞাত অতীতের একটি খন্ডকাহিনি। অতীতের দর্শনেচ্ছু সেই পর্যটক, যিনি পথ ভুলে এক অজ্ঞাত সংস্কৃতির সমাধি ক্ষেত্রে এসে পড়েছেন। বর্তমানের শ্রবণ ইন্দ্রিয়র সাহায্যে বিগত কালের প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন। আমরা যেন স্বপ্নজীবি নদীর কিনারায় বসে নদীর জলে বিচিত্র লীলা নিরীক্ষণ করছি।”

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- ফকরুল ইসলাম, রুমা, মানসুরা আক্তার লাভলী, আব্দুল্লাহেল বারী, সুনিতা বড়ুয়া এবং ইশরাত নিগার লাজ।