২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঠোকর’ চলচ্চিত্রের আইটেম গানে সালমা

লোকসংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা। ক্লোজআপ ওয়ানখ্যাত এ শিল্পীর কণ্ঠে সম্প্রতি ধারণ করা হলো চলচ্চিত্রের আইটেম গান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2017, 06:34 PM

Updated : 12 Apr 2022, 12:30 AM

মাজহার বাবু পরিচালিত ‘ঠোকর’ চলচ্চিত্রের ‘সেলফি কুইন কমলা’ শিরোনামের গানটির রেকর্ডিং অনুষ্ঠিত হয় গত বুধবার।

লিমন আহমেদের কথায় গানটিতে সুর দিয়েছেন জিয়াউদ্দিন আলম ও সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহিন।

গানটি প্রসঙ্গে সালমা বলেন, “চলচ্চিত্রের কোনো আইটেম গানে এই প্রথম কন্ঠ দিলাম। বর্তমান সময়টাকে মাথায় নিয়ে তারুণ্যের মন জয় করার মতো একটি গান। কথা, সুর ও সংগীতের দারুণ সম্মিলন ঘটেছে। আমিও চেষ্টা করেছি দরদ দিয়ে গানটিকে শ্রুতিমধুর করে তুলতে। আমার মনে হয় গানটি সবার মুখে মুখে থাকবে”।

নির্মাতা মাজহার বাবু বলেন, “ছবির জন্য একটি আইটেম গান প্রয়োজন ছিলো। তবে আমি চেয়েছিলাম ভিন্ন স্বাদের একটি গান করতে। যে গানটিকে দর্শক সহজেই নিজের বলে মনে করবে, চলতে ফিরতে গাইবে। সেই ভাবনা থেকে ‘সেলফি কুইন কমলা’ দারুণ হয়েছে।”

তিনি বলেন, “বর্তমান সমাজের নানা সংকট ও করুণচিত্র ফুটিয়ে তুলতে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘ঠোকর’।”