২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সিনে স্টার ফোরামে থাকছেন না ইলিয়াস কাঞ্চন

‘বাংলাদেশ সিনে স্টার ফোরাম’ নামে চলচ্চিত্র সংশ্লিষ্ট আরেকটি সংগঠন আত্মপ্রকাশ করছে। এতে সাধারণ সম্পাদক হিসেবে ইলিয়াস কাঞ্চনের থাকার খবর প্রকাশিত গণমাধ্যমে। তিনি গ্লিটজকে বলেছেন, সংগঠনটির সঙ্গে তিনি থাকছেন না।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2017, 06:20 PM

Updated : 12 Apr 2022, 12:30 AM

তার এই সিদ্ধান্তের কারণ জানতে চাইলে, নব্বইয়ের দশকের দাপুটে এ অভিনেতা বললেন, “আমি ব্যস্ততার মধ্যে দিন কাটচ্ছি। এর মধ্যে একটি সংগঠন চালাতে পারব না। সংগঠনটি মূলত শফি বিক্রমপুরী সাহেবের ইচ্ছাতেই হচ্ছে। আমার সিদ্ধান্ত উনাকে জানিয়েছি। আগামী শুক্রবার মিটিংয়ে ডেকেছে, যেতে পারব কি না নিশ্চিত না।”

সংগঠনটির সভাপতি হিসেবে থাকছেন প্রযোজক ও পরিচালক শফি বিক্রমপুরী। আগামী ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পুরো কমিটির নাম ঘোষণা করা হবে। কমিটিতে বেশ ক’জন সিনিয়র শিল্পীকে দেখা যেতে পারে।

ইতিমধ্যে কমিটি নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে আটবার মিটিংয়ে বসেছে সংশ্লিষ্টরা। নায়করাজ রাজ্জাক জীবিতকালে তার বাসাতেও একাধিকবার মিটিং হয়েছে,বলেছেন ইলিয়াস কাঞ্চন।

নায়করাজের নামে প্রতিবছর শিল্পীদের সম্মাননা দেবে ‘বাংলাদেশ সিনে স্টার ফোরাম’।