২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোহা ও কুনালের মেয়ে ‘ইনায়া’

২৯ সেপ্টেম্বর সোহা আলী খান ও কুনাল খেমু দম্পতির কোল জুড়ে এসেছে তাদের প্রথম সন্তান। এবারে সদ্যজাত কন্যার নাম রাখলেন এ তারকা দম্পতি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2017, 09:07 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

টুইটারে ‘গোলমাল এগেইন’ তারকা কুনাল খেমু লিখেছেন, “আমাদের মেয়ের নাম রাখা হয়েছে ইনায়া নওমি খেমু। সবার ভালোবাসা ও আর্শীবাদে ছোট্ট ইনায়া ভালো আছে। আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।”

 

২৮ সেপ্টেম্বর এক টুইট পোস্টে মেয়ে হওয়ার খবরটি ভক্তদের জানান কুনাল। পোস্টে তিনি লিখেছিলেন,“আমরা এখন আনন্দের জোয়ারে ভাসছি। আমাদের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান। মা ও মেয়ে দুজনই সুস্থ আছে। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন।”

২০১৪ সালে প্রেমের শুরু কুনাল ও সোহার। ২০১৫ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা। চলতি বছর সন্তানধারণের কথা গণমাধ্যমকে জানান এ তারকা দম্পতি। ২০১৬ এর ডিসেম্বরে ভূমিষ্ঠ হয়েছে সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের প্রথম সন্তান তৈমুর আলী খান। তৈমুরের মতোই জন্মের আগে থেকেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলো সোহা ও কুনালের অনাগত সন্তান।

এখনও অবধি নবজাতিকার কোনো ছবি প্রকাশ করেননি তারা। তবে তৈমুরের মতো তাদের সন্তানেরও তারকাখ্যাতি পেতে সময় লাগবে না বলেই ধারণা করছেন সকলে!

পুরনো খবর:

মা হলেন সোহা আলী খান