২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের পাশে ‘চলচ্চিত্র পরিবার’

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করবে ‘চলচ্চিত্র পরিবার’। ১৮ সেপ্টেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেবেন নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2017, 08:22 PM

Updated : 12 Apr 2022, 12:20 AM

এ প্রসঙ্গে গ্লিটজ’কে ফারুক বললেন,“আমরা রোহিঙ্গা সমস্যার পুরোপুরি সমাধান করতে পারবো না। এটা রাজনীতিবিদরা করবেন। কিন্তু শিল্পী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে প্রতিবাদ জানাবো আমরা। আমরা মানবতার পাশে দাঁড়াতে চাই। পৃথিবীর যে কোনো জায়গার মানুষের উপর অত্যাচার হলেই প্রতিবাদ করবে শিল্পীরা।”

তিনি আরো বললেন, “আমরা চাই, রোহিঙ্গাদের উপর যে নিপীড়ন চলছে এটা পুরো বিশ্বের মানুষ জানুক। সচেতন হোক। জাতিসংঘসহ অন্যান্য নীতিনির্ধারক প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে পদক্ষেপ নিক।”

চলচ্চিত্র সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় সংগঠন ‘চলচ্চিত্র পরিবার’ প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছে। সাম্প্রতিক সময়ে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নিয়েও রাজপথে দাঁড়িয়েছিলেন তারা| তাদের দাবির মুখেই যৌথ প্রযোজনার পুরানো নীতিমালা রহিত করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে আসছে নতুন নীতিমালা।