২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রনির নাটকে গাইলেন মিথিলা

নাটকের গানে কণ্ঠ দিলেন অভিনেত্রী মিথিলা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2017, 06:27 PM

Updated : 11 Oct 2022, 02:28 PM

ঈদ উপলক্ষে নির্মিত হলো নাটক ‘পাঞ্চক্লিপ’। রেদওয়ান রনি পরিচালিত নাটকটির একটি গানে অভিনয়ের পাশাপাশি গানও গাইলেন মিথিলা। ‘মুখোমুখি’ শিরোনামে গানটিতে মিথিলার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর স্টুডিও ফিফটি এইট এ গানটির কণ্ঠ ধারণ করা হয়। বিষয়টি গ্লিটজকে জানান নির্মাতা রেদওয়ার রনি। তিনি বলেন, “এই প্রথম আমি নির্মাণ করছি, লাক্স ভালোবাসার সৌরভের গল্প, আমার গল্পের নাম ‘পাঞ্চক্লিপ’। সম্পর্কেরও যে নানান সৌরভ থাকে যা স্থান কাল ভেদে নানান সুবাস ছড়ায় সেই গল্পটা বলতে চেয়েছি আমার মত করে, আশা করি এই ঈদের স্বাদ আরেকটু বাড়িয়ে দেবে আপনাদের। নাটকের জন্য একটি গান প্রয়োজন ছিলো। সে গানেই কণ্ঠ দিয়েছেন মিথিলা।”

গানটি লিখেছেন তন্ময় চৌধুরী, সুর-সংগীত করেছেন আরাফাত মহসিন। নাটকটি আরটিভির ঈদের দ্বিতীয় দিন ‘লাক্স সৌরভের গল্প’ সিরিজে প্রচারিত হবে।

‘পাঞ্চক্লিপ’ নাটকে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, ঊর্মিলা শ্রাবন্তী কর।