জিটিভিতে গ্রামীনফোনের ঈদ আয়োজন
এবার ঈদে জিটিভিতে সাতদিন ব্যাপী বিশেষ আয়োজন নিয়ে আসছে গ্রামীণফোন। ঈদের সাতদিন রাত ১১ টা ৫০ মিনিটে প্রচার হবে সাতটি বিশেষ টেলিফিল্ম।
ঈদের দিন রাতে প্রচার হবে বদরুল আনাম সৌদ পরিচালিত টেলিফিল্ম ‘এক আকাশ মেঘের গল্প’। এতে অভিনয় করেছেন ওয়াসেক, নাবিলা ইসলাম ও সুবর্ণা মুস্তফা।
ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে ‘রূপালী দিপালী’। আবুল হায়াত মাহমুদের পরিচালনায় এ টেলিফিল্মে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ ও তারিক আনাম। একটি সিনেমা হলকে কেন্দ্র করে এই গল্পের আবর্তন।
ঈদের পঞ্চম দিন প্রচারিত হবে ‘পোস্টমর্টেম’। শিহাব শাহিনের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, হাসান ইমাম, শাহেদ, আলীফ, নওশাবা ও সুষমা।
মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘বন্ধু’ প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠ দিন। এতে অভিনয় করেছেন জোভান, অপূর্ব, ঈশিকা, সাফা, দীপ ও শার্লিন। তামিম, শাওন আর শুভ তিন বন্ধু, ইউনিভাসির্র্টিতে পড়ে, থাকে একসঙ্গে। তাদের মধ্যে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্মটি।
৭ম দিন প্রচারিত হবে টেলিফিল্ম ‘তোমাকে চাই’। সুমন আনোয়ারের পরিচালনায় এই টেলিফিল্মে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, নিরব, ফজলুর রহমান বাবু, শহিদুল আলম সাচ্চু ও শ্যামল মাওলা।
