২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কণা-কিশোরের ‘বরবাদ’

ঈদ উপলক্ষে নতুন গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী কনা ও কিশোর।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 06:17 PM

Updated : 19 Aug 2022, 05:25 PM

প্রযোজনা প্রতিষ্ঠান এস এ প্রোডাকশানের ব্যানারে রোমান্টিক গান ‘বরবাদ’ নিয়ে এলেন জনপ্রিয় সংগীতশিল্পী কনা ও কিশোর। গানটির কথা-সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর নিজেই। রেকর্ডিংয়ের পাশাপাশি সম্প্রতি গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

গানটি প্রসঙ্গে কিশোর বলেন, “গানটি যখন সুর করি তখনই মনে হয়েছিল ভালো কিছু হবে। এই ভালো কিছু করতেই গানটির ভিডিও নির্মাণ। এখন বিশ্বাস হচ্ছে ভালো কিছুই হয়েছে। গানটি দেখার পর দর্শক শ্রোতাদের কিছুটা হলেও ঈদের আনন্দের সঙ্গে বাড়তিমাত্রা যোগ করবে।”

ম্যাক্স ব্যাগ নিবেদিত ‘বরবাদ’ গানটির মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন তন্ময় ও এসকে তিশা। ইতিমধ্যেই গানটির ট্রেইলার প্রকাশিত হয়েছে অন্তর্জালে। প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল থেকে খুব শিগগির প্রকাশিত হবে পুরো গানটি।