বড়পর্দার ছবি মুক্তি পাচ্ছে ছোটপর্দায়
আসছে ঈদে চ্যানেল আইতে মুক্তি পেতে যাচ্ছে নতুন দুই চলচ্চিত্র। আগে মুক্তি পেলেও এবার টেলিভিশনে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে আরও চারটি চলচ্চিত্রের। দুটি চলচ্চিত্রের বড়পর্দায় মুক্তির কথা থাকলেও সে সংক্রান্ত কোনো তথ্য জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি।
ঈদে চ্যানেল আইতে মুক্তি পেতে যাচ্ছে অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘শেষ কথা’ ও ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘টু বি কন্টিনিউড’। ছবি দুটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে যথাক্রমে ঈদের প্রথম দিন ও ঈদের দ্বিতীয় দিন।
এর মধ্যে, ‘শেষ কথা’ চলচ্চিত্রটি বড়পর্দায় মুক্তির সম্ভাবনাও উড়িয়ে দিতে নারাজ অহিদুজ্জামান ডায়মন্ড। বললেন, “চ্যানেল কর্তৃপক্ষ থেকে আমাকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শিগগিরিই এ ব্যাপারে বিস্তারিত আলাপের পর বড়পর্দায় মুক্তির বিষয়টি সবার সামনে আনতে পারবো।”
‘শেষ কথা’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন, মামুনুর রশিদ, আইরিন, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ। এটি প্রচার হবে ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে।
এদিকে, ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘টু বি কন্টিনিউড’ চলচ্চিত্রটিও মুক্তি পেতে যাচ্ছে ছোটপর্দায়। চলচ্চিত্রটিতে তাহসানের সঙ্গে পূর্ণিমার রসায়নে দর্শক আগ্রহ তৈরি হলেও তাহসান-পূর্ণিমা দু’জনই চলচ্চিত্রটি প্রসঙ্গে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন ।
চলচ্চিত্রটি থেকে অভিনেতা তাহসান এক পর্যায়ে সরে গেলেও পূর্ণিমার পক্ষ থেকে তেমন ঘোষণা আসেনি।
তবে, চলচ্চিত্র মুক্তির খবরে শুভেচ্ছাই জানালেন পূর্ণিমা। বললেন, “যে কোনো ছবি মুক্তি নিয়েই সবার আলাদা একটা প্রত্যাশা থাকে। ‘টু বি কন্টিনিউড’-এর মুক্তিতে শুভেচ্ছা রইলো। যাতে ছবিটা ভালো যায়। তবে পূর্ণিমা হিসেবে আমার এখানে কাজের সুযোগ কম ছিলো।”
তবে, এ ব্যাপারে মন্তব্য করতে নারাজ ফাহমি। তিনি বলেন, “আমার ছবি মুক্তি পাচ্ছে এতেই আমি সন্তুষ্ট। কে কেন অসন্তুষ্ট হলো তা তো বলতে পারি না। তবে, ছবিটি ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও মুক্তির কথা রয়েছে। আমার জানামতে তিনটি হলে মুক্তি পেতে পারে ছবিটি।”
চলচ্চিত্রটিতে পূর্ণিমা ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, মিশু সাব্বির, অপর্ণা, মিতা চৌধুরী, আবুল হায়াত, সোহেল খান প্রমুখ। এটি দেখানো হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিথ মজুমদার, মামনুন হাসান ইমন, সব্যসাচী চক্রবর্তী, জুন মালিহা, উর্বশী রাউটেলা, সোহেল খান, অপ্সরা আলী, চাষী আলম প্রমুখ। চলচ্চিত্রটি প্রচার সময় জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ।
ঈদের পঞ্চমদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে চলচ্চিত্রটি।
