২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কাছে বিপাশা হায়াতের আহ্বান

প্রধানমন্ত্রীর কাছে শিশুশ্রম বন্ধের আহ্বান জানিয়েছেন অভিনেত্রী বিপাশা হায়াত।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 03:34 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

মাছরাঙা টেলিভিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষ্যে চ্যানেলটির নিয়মিত অনুষ্ঠান ‘বিনোদন সারাদিন’ এর বিশেষ পর্বে উপস্থিত হয়েছেন অভিনেত্রী, নাট্যকার, চিত্রশিল্পী বিপাশা হায়াত। অনুষ্ঠানে বিপাশা জানিয়েছেন, যদি সুযোগ হয় শিশুদের জন্য কাজ করতে চান তিনি।

অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিপাশা শিশুশ্রম বন্ধের আকুতি জানান। বিপাশা বলেন, “যদি সম্ভব হয় পথশিশুদের জন্য, শিশু শ্রম পুরোপুরি বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নিন।”

বিপাশার ভাষ্যে, “আমি যখন রাস্তায় বেরিয়ে শিশুদের ফুল বিক্রি করতে দেখি, গাড়ির গ্লাস মুছতে দেখি আমি তখন আমার সন্তানদের দিকে তাকাই। আজকের শিশুই তো আগামী দিনের ভবিষ্যত। তাহলে আমরা কেন শিশুদের সুন্দর ভবিষ্যত নিশ্চিত করতে পারছি না? কেন অল্প বয়সী শিশুদের মৌলিক চাহিদাটুকুও পূরণ হবে না?”

বিপাশা হায়াত বলেন, সুযোগ পেলে ভবিষ্যতে শিশুদের জন্য বেশ কিছু অনুষ্ঠান করতে চান। রুম্মান রশীদ খানের গ্রন্থনা, এস এম হুমায়ূন কবীরের প্রযোজনা ও নন্দিতার উপস্থাপনায় বিনোদন সারাদিন রোববার প্রচারিত হবে বিকাল সাড়ে ৫টায়, মাছরাঙা টেলিভিশনে।