২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যাটম্যান হলো সবার সেরা’

মার্কিন অভিনেতা বেন অ্যাফ্লেক পরবর্তী ব্যাটম্যান সিনেমাগুলোতে থাকছেন না- গত কয়েকমাস ধরেই এই ধরণের গুজব ছড়িয়ে পড়েছিল হলিউডজুড়ে। কিন্তু স্যান ডিয়েগো কমিক কনে ডিসির নতুন সিনেমা ‘জাস্টিস লিগ’-এর ট্রেইলার প্রকাশের অনুষ্ঠানে তিনি নিশ্চিত করলেন, ব্যাটম্যানের চরিত্রে থাকছেন তিনিই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2017, 09:53 PM

Updated : 19 Aug 2022, 05:07 PM

স্যান ডিয়েগোতে চলছে যুক্তরাষ্ট্রের পপ কালচার ভক্তদের মিলন মেলা কমিক কন ২০১৭। এই আসরে হলউডের বড় বড় তারকা ও নির্মাতারা প্রকাশ করছেন তাদের নতুন সিনেমা ও টিভি সিরিজের নতুন নতুন ট্রেইলার।

ওয়ার্নার ব্রাদার্সের মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘জাস্টিস লিগ’-এর নতুন টেইলার মুক্তি উপলক্ষে সেখানে হাজির হয়েছিলেন সিনেমাটির পাঁচ অভিনয়শিল্পী বেন অ্যাফ্লেক, জেইসন মোমোয়া, এরজা মিলার এবং রে ফিশার।

সেখানেই ভক্তদের উদ্দেশ্যে বেন বলেন, “একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান লোক। মার্ভেলই হোক বা ডিসি হোক, ব্যাটম্যানই সবার সেরা।”

 

সম্প্রতি মুক্তি পাওয়া ডিসির আরেক জনপ্রিয় সুপারহিরো সিনেমা ‘ওয়ান্ডার ওম্যান’-এর অভিনেত্রী গ্যাল গ্যাডটকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। ট্রেইলার জুড়েই ওয়ান্ডার ওম্যানের চরিত্রটি আসা মাত্র তাদের উল্লাস ধ্বনি শোনা গেছে বারবার।

তবে এবারের কমিক কনেও সুপারম্যান চরিত্রের অভিনেতা হেনরি ক্যাভিলের অনুপস্থিতি প্রশ্ন জাগিয়েছে অনেক ভক্তর মনেই। সেরকম এক ভক্তের প্রশ্ন ছিল, তবে কি ‘জাস্টিস লিগ’য়ে সত্যিই দেখা যাবে না সুপারম্যানকে?

উত্তরটা দেন গ্যাল গ্যাডট।

বলেন, “আমরা এই মুহূর্তে খোলসা করে কিছু বলতে পারছি না। তবে আপনি যদি সুপারম্যান ভক্ত হয়ে থাকেন, তাহলে সিনেমাটি দেখে সত্যিই অনেক বেশি খুশি হবেন!”

চলতি বছরের নভেম্বরে মুক্তি পাবে ‘জাস্টিস লিগ’।