২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিউজিক ভিডিওতে পূজা-মেহেদীর ‘আলোড়ন’

প্রথম বারের মতো একসঙ্গে গাইলেন হালের দুই কন্ঠশিল্পী মেহেদী হাসান ও বাঁধন সরকার পূজা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2017, 09:00 PM

Updated : 11 Apr 2022, 11:55 PM

দু'জনই সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘সেরাকন্ঠ’এর প্রতিযোগী ছিলেন। এই প্রতিযোগিতায় দু’জনেই রেখেছেন নিজেদের স্ব স্ব প্রতিভার স্বাক্ষর। দু'জনের উঠে আসার প্ল্যাটফর্ম এক হলেও একসঙ্গে খুব বেশি গান করা হয়ে ওঠেনি তাদের। চলতি বছর ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় মেহেদীর দ্বিতীয় একক ‘আলোড়ন’। অ্যালবামের টাইটেল ট্র্যাকেই দুজনের কণ্ঠ প্রথম এক হয়।

‘তোর চোখের ইশারায় তোলে মনে আলোড়ন/ তোকে পেতে তাই এ মন আনমনা সারাক্ষণ’-এমন কথার গানটি লিখেছেন- ওমর ফারুক। সুর ও সংগীতায়োজন করেছেন মেহেদী নিজেই। অ্যালবামে মুক্তি পাওয়া গানটির শ্রোতাপ্রিয়তা বিবেচনায় এবার গানটির মিউজিক ভিডিও আনছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশান।

প্রতিষ্ঠানটি জানায় মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন- মোশন রক এন্টারটেইনমেন্ট এর লিওনেল মোর্শেদ রাকিন। ঢাকা ও এর আশপাশের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি। গানটিতে মডেল হয়েছেন মেহেদী এবং সায়রা।

এ প্রসঙ্গে মেহেদী হাসান বলেন-‘আলোড়ন’ একটি প্রেমের গান। গানটির মিউজিক ভিডিওতে দর্শক-শ্রোতারা নতুন কিছু পেতে যাচ্ছে। এটি নির্মাণ করা হয়েছে এক দুরন্ত প্রেমের গল্প নিয়ে। আশা করছি সবার ভালো লাগবে গানটি।