নব্বই দশকের ঢাকার গল্পে ‘ল্যাম্পপোস্ট’
আগামীকাল ১৩ জুলাই থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ল্যাম্পপোস্ট’।
জনপ্রিয় নির্মাতা সাগর জাহানের রচনায় বাংলাভিশনে প্রচারিত হতে যাচ্ছে নতুন ধারাবাহিক ল্যাম্পপোস্ট। রাজধানী ঢাকার নানা গল্পে ভরা ধারাবাহিকটি রচনা করেছেন নির্মাতা নিজেই। দীর্ঘদিন নির্মাণ শেষে নাটকটি প্রচারের আলোয় আসছে।
তারকাবহুল নাটকটিতে অভিনয় করেছেন, মামুনুর রশীদ, রহমত আলী, মোশাররফ করিম, তারিন, বাঁধন, সাবিলা নূর, মারজুক রাসেল, সাবেরী আলম, রেবেনা রেজা জুঁই, কচি খন্দকার, রিফাত চৌধুরী, তারিক স্বপন, এ কে আজাদ প্রমুখ।
প্রতি সপ্তাহে বৃহস্পতি-শুক্র-শনিবার রাত ৯টা ৪৫মিনিটে নাটকটি প্রচারিত হবে বাংলাভিশনে।
