পূর্ণিমা ও চঞ্চলের উপস্থাপনায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ প্রদান অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়িকা পূর্ণিমা। মঞ্চে তার সঙ্গী হবেন চঞ্চল চৌধুরী।
রাষ্ট্রীয়ভাবে ২০১৫ সালের সেরা চলচ্চিত্র ও সেরা শিল্পী-কলাকুশলীদের নাম ঘোষণা হয়েছে আগেই। এবার পুরস্কার প্রদান অনুষ্ঠান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দুই জনপ্রিয় মুখ পূর্ণিমা ও চঞ্চল চৌধুরী।
বুধবার বিকেলে বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন পূর্ণিমা। তিনি বলেন, “এটা অবশ্যই একটা প্রেস্টিজিয়াস প্রোগ্রাম, দেশের একমাত্র ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো, সেটার সাথে যুক্ত হওয়া, সেটির উপস্থাপনার দায়িত্ব নেয়া অবশ্যই একটা বড় ব্যাপার। তারওপর হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে, আরও অনেক জ্ঞানী গুণী ব্যক্তি থাকবেন, আশা করছি ভালো করবো, যাতে নার্ভাস না হই এটাই প্রত্যাশা করছি।”
জানা যায়, জাঁকজমক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিসমূহের মধ্যে ২৫টি বিভাগে দেয়া হবে এই পুরস্কার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে পুরস্কার প্রদানের এই আসর।
একনজরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫
আজীবন সম্মাননা : যুগ্মভাবে—শাবানা ও ফেরদৌসী রহমান; শ্রেষ্ঠ চলচ্চিত্র : যুগ্মভাবে—‘বাপজানের বায়োস্কোপ’ (পরিচালক মো. রিয়াজুল মওলা রিজু) ও ‘অনিল বাগচীর একদিন’ (পরিচালক মোরশেদুল ইসলাম); শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’ (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর); শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : যুগ্মভাবে—মো. রিয়াজুল মওলা রিজু (চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’) ও মোরশেদুল ইসলাম (চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’)।
অভিনয়: প্রধান চরিত্রে : যুগ্মভাবে—শাকিব খান (চলচ্চিত্র ‘আরো ভালোবাসব তোমায়’) ও মাহফুজ আহমেদ (চলচ্চিত্র ‘জিরো ডিগ্রি’); শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে : জয়া আহসান (চলচ্চিত্র ‘জিরো ডিগ্রি’); শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে : গাজী রাকায়েত (চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’); শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে : তমা মির্জা (চলচ্চিত্র ‘নদীজন’); শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে : ইরেশ যাকের (চলচ্চিত্র ‘ছুঁয়ে দিল মন’); শ্রেষ্ঠ শিশুশিল্পী : যারা যারিব (চলচ্চিত্র ‘প্রার্থনা’); শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার : প্রমিয়া রহমান (চলচ্চিত্র ‘প্রার্থনা’)।
সংগীত: শ্রেষ্ঠ সংগীত পরিচালক: সানী জুবায়ের (চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’); শ্রেষ্ঠ গায়ক : যুগ্মভাবে—সুবীর নন্দী (তোমারে ছাড়িতে বন্ধু, চলচ্চিত্র ‘মহুয়া সুন্দরী’) ও এসআই টুটুল (উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’); শ্রেষ্ঠ গায়িকা : প্রিয়াংকা গোপ (আমার সুখ সে তো, চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’); শ্রেষ্ঠ গীতিকার : আমিরুল ইসলাম (উথাল পাতাল জোয়ার, চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’); শ্রেষ্ঠ সুরকার : এস আই টুটুল (উথাল পাতাল জোয়ার, ‘চলচ্চিত্র বাপজানের বায়োস্কোপ’);
কাহিনি, চিত্রনাট্য ও কলাকুশলী
শ্রেষ্ঠ কাহিনিকার : মাসুম রেজা (‘বাপজানের বায়োস্কোপ’); শ্রেষ্ঠ চিত্রনাট্যকার : যুগ্মভাবে মাসুম রেজা (‘বাপজানের বায়োস্কোপ’) ও মো. রিয়াজুল মওলা রিজু (‘বাপজানের বায়োস্কোপ’); শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : হুমায়ূন আহমেদ (‘অনিল বাগচীর একদিন’); শ্রেষ্ঠ সম্পাদক : মেহেদী রনি (‘বাপজানের বায়োস্কোপ’); শ্রেষ্ঠ শিল্প নির্দেশক : সামুরাই মারুফ (‘জিরো ডিগ্রি’); শ্রেষ্ঠ চিত্রগ্রাহক : মাহফুজুর রহমান খান (‘পদ্ম পাতার জল’); শ্রেষ্ঠ শব্দগ্রাহক : রতন কুমার পাল (‘জিরো ডিগ্রি’); শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা : মুসকান সুমাইকা (‘পদ্ম পাতার জল’) এবং শ্রেষ্ঠ মেকআপম্যান : শফিক (‘জালালের গল্প’)।
