২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দালাই লামা’র জন্মদিনে ক্যাটরিনার শুভেচ্ছা

৮২ বছর পা রাখলেন তিব্বতের নোবেলজয়ী ধর্মীয় নেতা দালাই লামা। জন্মদিনে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানালেন ভারতীয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 10:04 PM

Updated : 11 Oct 2022, 02:15 PM

সর্বশেষ সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘বার বার দেখো’ সিনেমায় দেখা গেছে ক্যটরিনাকে। সামনেই মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের বিপরীতে ‘জগ্গা জাসুস’। এ মুহূর্তে ক্যারিয়ারের তুঙ্গে থাকা এ অভিনেত্রী এবারে সংবাদ শিরোনাম হলেন ভিন্ন কারণে। ৬ জুন তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামার জন্মদিন। প্রিয় নেতার জন্মদিনের আবেগঘন এক পোস্ট করলেন ক্যাটরিনা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সম্প্রতি ইন্সটাগ্রামে দালাই লামার সঙ্গে একটি ছবি প্রকাশ করেন ক্যাটরিনা কাইফ। ছবিতে দু’জনকেই হাসি মুখে পরস্পরের হাত ধরে রাখতে দেখা গেছে। ছবির ক্যাপশনে ক্যাটরিনা দালাই লামারই এক বিখ্যাত উক্তি উদ্ধৃত করে লেখেন, “মানুষ অর্থের জন্য নিজের স্বাস্থ্যকে ত্যাগ করে, তারপর সেই স্বাস্থ্যকে ফিরে পেতে অর্থ খরচ করে। তারা ভবিষ্যত নিয়ে এতই উদ্বিগ্ন যে বর্তমানকে উপভোগ করতে পারে না। ফলে দিন শেষে এই দাঁড়ায় যে, মানুষ না বাস করতে পারে বর্তমানে, না পায় ভবিষ্যতকে। মানুষ বেঁচে থাকে এমনভাবে যেন সে কখনোই মরবে না আবার মারা যায় ঠিক সেভাবেই যেন সে কখনোই বেঁচে ছিলো না।”

ক্যাটরিনা আরও লেখেন, “আপনার এ কথা খুবই সত্যি। জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি আপনাকে।”

১৯৩৫ সালের ৬ জুন জন্মগ্রহণ করেন তিব্বতের ধর্মীয় নেতা ১৪তম দালাই লামা। পুরো নাম লামো দন্দ্রাব হলেও দালাই লামা নামেই সুপরিচিত তিনি। তিব্বতের স্বায়ত্বশাসনের পক্ষে তার শান্তিপূর্ণ ও অহিংস কর্মকান্ডের জন্য ১৯৮৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তিনি।