মেঘের চৌকাঠ পেরিয়ে শ্যামল-প্রভা
প্রেমের টানে ঘর পালানো তরুণ-তরুণীর চরিত্রে দেখা যাবে ছোটপর্দার দর্শকপ্রিয় জুটি শ্যামল মাওলা ও প্রভাকে।
নাটকের গল্পটি জয় ও এলিটার। দু’জন দু’জনকে ভালোবাসে। কিন্তু সম্পর্কে বাধা আসে এলিটার পরিবার থেকে। তারা পালিয়ে কক্সবাজারের একটি হোটেলে উঠে । ঘটনাক্রমে হোটেলে দম্পতি খুন হয়। পুলিশ আসে হোটেলে। জয় ও এলিটাকে জেরা করা হয়। ধীরে ধীরে ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। গল্পের বাঁকে বাঁকে ঘটতে থাকে নানা ঘটনা।
এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে টিভি নাটক ‘মেঘের চৌকাঠ পেরিয়ে’। জয় ও এলিটার চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার দর্শকপ্রিয় জুটি শ্যামল মাওলা ও প্রভা। নাটকটি রচনা করেছেন আবদুল্লাহ মাহফুজ অভি। পরিচালনা করেছেন বিশ্বজিৎ দত্ত ও প্রীতি দত্ত।
বিশ্বজিৎ দত্ত জানালেন, ‘‘শ্যামল মাওলা আমার খুব কাছে বন্ধু। শিল্পী হিসেবেও অসাধারণ। আর প্রভা দুর্দান্ত আক্টিং করে। তারা খুব সাপোর্ট করেছে কাজটির ক্ষেত্রে। সারা রাত জেগে কাজটা করেছি। শুটিংয়ে তো ঘুম চলে এসেছিলো! চোখে পানি দিয়ে শুট করেছি।”
৬ জুলাই রাত ৮.১০ মিনিটে নাটকটি আরটিভিতে প্রচার হবে।
