২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে ‘বাংলাদেশ রজনী’

বাংলাদেশ হাই কমিশন সিঙ্গাপুরের উদ্যোগে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ রজনী’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানমালা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 06:53 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

বাংলাদেশ হাই কমিশন সিঙ্গাপুর আগামী ৭ জুলাই সিঙ্গাপুর চায়নিজ কালচারাল সেন্টার মিলনায়তনে আয়োজন করেছে ‘বাংলাদেশ রজনী’ শীর্ষক অনুষ্ঠানমালা। অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের ১৬ সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক প্রতিনিধি দল আজ ৫ জুলাই সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা ত্যাগ করেছে।

শিল্পকলা কর্তৃপক্ষ জানায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ ফয়জুর রহমান ফারুকীর নেতৃত্বে সিঙ্গাপুর যাচ্ছে সংস্কৃতিকর্মীরা। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী ও মোঃ পারভেজ সাজ্জাদ। অনুষ্ঠানে নাচ পরিবেশন করবেন সুকোমল ইফতেখার কাকন, শাহরীন, লাইলা ইয়াসমিন লাবন্য , নিয়ামুজ ইমন নাইম, ইমন আহমেদ, রুহী আফসানা দীপ্তি। যন্ত্রীদের মধ্যে এ আয়োজনে অংশ নিচ্ছেন শাকিল মোহাম্মদ সাবের উদ্দীন (গীটার), মোঃ নুরআলম (কিবোর্ড), মোঃ হাসান আলী(বাঁশী), মোঃ আলমগীর হোসেন (অক্টোপ্যাড)।

অনুষ্ঠান শেষে আগামী ৯ জুলাই সাংস্কৃতিক প্রতিনিধি দলটি বাংলাদেশে ফিরবে বলে জানিয়েছে শিল্পকলা একাডেমি।