২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জুমানজি টু’ নিয়ে আসছেন ডোয়াইন জনসন দ্য রক

ট্রেইলারেই চমক দেখালো ডোয়াইন জনসন ওরফে দ্য রকের নতুন ছবি ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ১৯৯৫ সালের সাড়াজাগানো ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা ‘জুমানজি’র দ্বিতীয় কিস্তি ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’ হার মানাবে প্রথমটিকে- ট্রেইলারে মিলছে তেমনই আভাস!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2017, 09:52 PM

Updated : 19 Aug 2022, 04:58 PM

জীবন্ত ভিডিও গেইম ‘জুমানজি’। এই গেইমটি যারা খেলে তারা পরিণত হয়ে যায় এর চরিত্রগুলোতে। গেইমের নিয়ম অনুয়ায়ী খেলে জিততে পারলে তবে তারা ফিরতে পারে তাদের বাস্তব জীবনে। তা নাহলে আজীবন তাদের বন্দি হয়ে থাকতে হবে গেইমের দুনিয়ায়। এনমনই রোমহর্ষক গল্প নিয়ে ‘জুমানজি’ ছবিটি বানিয়েছিলেন জো জনস্টন।

 

‘জুমানজি টু’য়ের কাহিনি আবর্তিত হয়েছে চার তরুণ-তরুণীকে ঘিরে যারা ক্লাসরুমে দুষ্টামি করার শাস্তি হিসেবে একটি পরিত্যক্ত গুদামঘর পরিষ্কারের দায়িত্ব পায়। সেখানে তারা ‘জুমানজি’ গেইমটি দেখতে পায় এবং খেলতে শুরু করে। খেলতে গিয়ে এক সময় তারা পরিণত হয়ে যায় জীবন্ত এ খেলার চরিত্রগুলোতে।

জেইক কাসডন পরিচালিত ‘জুমানজি টু’তে অভিনয় করছেন ডোয়াইন জনসন ওরফে দ্য রক, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক, কারেন গিলিয়ান, নিক জোনাস প্রমুখ। বড়দিনকে সামনে রেখে ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি দেয়া হবে ছবিটি।