শাহরুখকে ছাপিয়ে গেলো মেয়ে সুহানা খান
শাহরুখ খানের মেয়ে বলে কথা, সর্বত্রই পাদপ্রদীপের আলোয় থাকবেন তারকা সন্তান সেই তো স্বাভাবিক ।এবার গৌরী খানের ডিজাইন করা রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখকেও ছাপিয়ে সব আলো কেড়ে নিয়েছে শাহরুখ তনয়া সুহানা খান।
শাহরুখ ও গৌরীর মেয়ে সুহানা খান। বয়স মাত্র ১৭ তবে এ বয়সেই ফ্যাশন সচেতন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। বিভিন্ন সময় সুহানার টুইটার ও ইন্সটাগ্রামে প্রকাশিত ছবি নিয়ে শোরগোল উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবারে আকর্ষণীয় সাজে বাবা শাহরুখের হাত ধরে অনুষ্ঠানে এসে নজর কাড়লেন সকলের।
ভোগ ইন্ডিয়া জানায়, মুম্বাইয়ের অভিজাত ব্রান্দ্রা এলাকায় ‘আর্থ’ নামের একটি রেস্টুরেন্টের নকশা করেন শাহরুখ পত্নী গৌরী খান। রেস্টুরেন্টের উদ্বোধনীতে এসেছিলেন ফারাহ খান, অনিল কাপুর, সোনম কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ, আলিয়া ভাট সহ আরও অনেকে। তবে সবাইকে ছাপিয়ে নজর কাড়েন শাহরুখ তনয়া সুহানা।
অনুষ্ঠানে নামকরা পোশাক প্রস্তুতকারী সংস্থা হার্ভ লেগার’য়ের উজ্জ্বল কমলা রঙের ‘ট্যাংগারিন ব্যান্ডেজ’পোশাক পরে এসেছিলেন সুহানা। এখনো অবধি পর্দায় কোনো চরিত্রে অভিষেক ঘটেনি সুহানার। তবে বাবার হাত ধরে অনুষ্ঠানে আসা সুহানার উপরেই সেদিন দৃষ্টি ছিলো সকলের।
ছিপছাপ সাজ পোশাকে বেশ রুচিশীল ও আকর্ষণীয় রুপেই নিজেকে জাহির করেন সুহানা। ভারতীয় গণমাধ্যম বলছে, সুহানার এ ট্যাংগারিন ব্যান্ডেজটির দাম কমপক্ষে ৬০ হাজার রুপি!
