নাভীদ মাহবুবের সঙ্গে জনপ্রিয় চার নারীমুখ
একই টিভি অনুষ্ঠানে অংশ নিলেন সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় চার নারীমুখ।‘এক্সকিউজ মি’ নামের অনুষ্ঠানে তারা মেতে উঠলেন হাস্যরসাত্মক আড্ডায়।
চারজনই নারী- শারমিন লাকী, আঁখি আলমগীর, আজমেরী হক বাঁধন ও নাবিলা। না, তারা গান কিংবা অভিনয় করেননি, মেতেছিলেন হাস্যরসাত্মক আড্ডায়। ‘এক্সকিউজ মি’ নামের অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভীদ মাহবুব।
ঈদ-উল-ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের পঞ্চম দিন বিকাল ৪টা ৩০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে ‘এক্সকিউজ মি’ অনুষ্ঠানটি।
