‘রোদের ছেলে’ নিয়ে আসছে পরান
ঈদ উপলক্ষ্যে আজব রেকর্ডস থেকে প্রকাশিত হলো ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত পরান-এর প্রথম একক অ্যালবাম ‘রোদের ছেলে’।
সংগীত বিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ‘ক্লোজ আপ ওয়ান’ এর ২০০৮ এ সেরা দশে জায়গা করে নিয়েছিলেন পরান। সে আসরে শ্রোতাদের কাছে বেশ গ্রহণযোগ্যতাও অর্জন করেছিলেন তিনি। জনপ্রিয়তার স্রোতে গা না ভাসিয়ে দীর্ঘ প্রস্তুতি শেষে অ্যালবাম নিয়ে আসছেন তিনি। এতে গান থাকছে ৬ টি ।
অ্যালবামে ‘আমাকে ভালোবাসি তাই’, ‘চোখ ভেজা জল’, ‘রোদের ছেলে’, ‘দূরের জানালায়’, ‘এক আঁজলা জল’ ও ‘ভৈরব লাইনের গাড়ি’ শিরোনামে গানগুলো লিখেছেন সোমেশ্বর অলি, রবিউল ইসলাম জীবন, মাহমুদ মানজুর, অতনু তিয়াস, আরাফাত সেতু ও তৈয়ব উদ্দিন। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ।
এ প্রসঙ্গে পরান বলেন, “অনেক সময় নিয়ে যত্ন সহকারে কাজগুলো করার চেষ্টা করেছি আশা করছি শ্রোতারা গানগুলো পছন্দ করবেন, শ্রোতাদের ভালো লাগলেই আমার কষ্ট সার্থক হবে।”
শ্রোতারা অ্যালবামটি শুনতে পাবেন জিপি মিউজিক অ্যাপ-এ। এছাড়াও আজব রেকর্ডস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে গানগুলো।
