২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই হাজার কোটির ক্লাবে ‘বাহুবলী টু’

ভারতের প্রথম সিনেমা হিসেবে ১০০০ কোটি রুপি আয়ের পর এবার বিশ্বজুড়ে দুই হাজার কোটি রুপি আয়ের রেকর্ড গড়লো এস এস রাজামৌলির ‘বাহুবলী টু’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2017, 07:06 PM

Updated : 11 Apr 2022, 11:46 PM

ভারতের সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘বাহুবলী টু’-এর সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বিতা চলছিল আমির খানের ‘দঙ্গল’-এর। তবে দুই হেভিওয়েট সিনেমার মধ্যে ‘বাহুবলী টু’-ই অর্জন করলো দুই হাজার কোটি রুপি আয়ের গৌরব।

১৪ জুন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ‘দঙ্গল’-এর আয় ১৯৩০ কোটি রুপি। ভারতের পর চীনেও দারুণ ব্যবসা করা সিনেমাটি শিগগিরই ‘বাহুবলী টু’য়ের কাতারে যোগ দেবে বলেই আশা করছেন বাণিজ্য বিশ্লেষকেরা।

হিন্দুস্তান টাইমস বলছে, ভারত ও ভারতের বাইরে টানা পঞ্চাশ দিন ধরে টিকে থাকা ‘বাহুবলী টু’ অবশেষে আয় করতে সক্ষম হয়েছে দুই হাজার কোটি রুপি। তামিল ভাষার প্রথম সিনমা হিসেবে দেড়শ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে সিনেমাটি।

প্রভাস, রানা দগ্গুবতী, আনুশকা শেঠি, সত্যরাজ, রম্য কৃষ্ণানদের মতো তারকাদের উপস্থিতি নিয়ে সিনেমাটি চলতি বছরের সবচেয়ে বড় হিট হতে চলেছে বলেই আশা করছেন বাণিজ্য বিশ্লেষকেরা।