২৫ বছরে পা রাখলেন দিশা পাটানী
ভারতীয় অভিনেত্রী দিশা পাটানী ১৪ জুন ২৫ বছরে পা রাখলেন । জন্মদিনে এ তারকার সম্পর্কে অজানা কিছু কথা ।
সর্বপ্রথম ‘ক্যাডবেরি ডেইরি মিল্ক’য়ের বিজ্ঞপন দিয়ে সকলের নজরে আসেন দিশা পাটানী। ২০১৫ সালে ‘লোফার’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। এরপর ২০১৬ তে মুক্তি পায় তার দুইটি ছবি- ‘বেফিকরে’ ও ‘এম.এস.ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। সর্বশেষ তাকে দেখা গেছে জ্যাকি চ্যানের বিপরীতে ‘কুংফু ইয়োগা’ ছবিতেও।
১. অভিনেত্রীর পাশাপাশি দিশা একজন ইঞ্জিনিয়ারও। লক্ষ্ণৌর অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স নিয়ে স্নাতক শেষ করেছেন তিনি।
২. সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইন্দোর ২০১৩’তে প্রথম রানার্সআপ হয়ে মডেলিং কেরিয়ার শুরু করেন দিশা।
৩. তার প্রথম বিজ্ঞাপনের কাজ ছিলো ‘ক্যাডবেরি ডেইরি মিল্ক’য়ের। প্রথম কাজেই তিনি নজর কাড়েন সবার। এরপর গার্নিয়ার, জিওনি, ইম্পিরিয়াল ব্লু ও এয়ারসেল’য়ের মডেল হিসেবে দেখা গেছে তাকে।
৫. ‘এম.এস.ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবির জন্য ঝাড়খন্ডের স্থানীয় ভাষা ‘আসুরি’ শিখতে হয়েছিলো দিশাকে।
৬. করণ জোহরের ‘নো সেক্স প্লিজ’ ও একতা কাপুরের ‘ভ্যানিটি ফেয়ার’য়ের জন্য দিশাকে চুক্তিবদ্ধ করা হলেও আপাতত পিছিয়ে গেছে ছবি দু’টির কাজ।
৬. এ মুহূর্তে বলিউড অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে দিশার প্রেমের জোর গুজব চলছে! টাইগারের নতুন ছবি ‘বাঘী টু’য়ের জন্য প্রথমে দিশা পাটানীর নাম শোনা গেলেও পরবর্তীতে শ্রদ্ধা কাপুরকে নির্বাচন করা হয়েছে।
৭. ‘কুংফু ইয়োগা’ ছবি করার সময় জ্যাকি চ্যানের সঙ্গে দারুণ ভাব গড়ে ওঠে দিশার। দিশার অ্যাক্রোবেটিক ও জিম প্রশিক্ষণে মুগ্ধ হয়ে তাকে প্রিয় জ্যাকেটটি উপহার হিসেবে দিয়েছেন এ জনপ্রিয় চীনা তারকা!
