মুখ্যমন্ত্রীর স্ত্রীর সঙ্গে নাচলেন অমিতাভ
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী আমরুতা ফড়নবীশের প্রথম মিউজিক ভিডিওতে অমিতাভ বচ্চনের সঙ্গে নাচতে দেখা গেলো তাকে। সম্প্রতি মুম্বাইয়ের অপেরা হাউজে শেষ হলো এ গানের দৃশ্যধারণের কাজ।
প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে আগেই। প্রকাশ ঝা’র ‘জয় গঙ্গাজল’ ও কুনাল কোহলি’র ‘ফির সে’ সিনেমায় গান গেয়ে প্রশংসিত হয়েছেন আমরুতা। এবারে ‘ফির সে’ শিরোনামে নিজের মৌলিক গানের দৃশ্যধারণের কাজ করলেন তিনি। কেরিয়ারের প্রথম একক সংগীতের ভিডিওতে বিগ বি’র সঙ্গে নাচতে দেখা গেলো তাকে!
অমিতাভ বচ্চনকে সর্বশেষ ‘সরকার-থ্রি’ সিনেময়ার দেখা গেছে। সামনে আসছে তার নতুন ছবি ‘ঠাগস অব হিন্দোস্তান’। এতে প্রথমবারের মতো আমির খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে তাকে।
