২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমার নতুন গান ‘কে যে কখন’

প্রায় একবছর পর প্রকাশিত হচ্ছে সালমার একক অ্যালবাম ‘মন মাঝি’। এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে অ্যালবামের দুটি গান। এবার অ্যালবামের ‘কে যে কখন’ শিরোনামের গানটি প্রকাশিত হতে যাচ্ছে শিগগিরই।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2017, 05:38 PM

Updated : 11 Apr 2022, 11:41 PM

‘কে যে কখন, কার দরজায়, মারবে টোকা, কেউ জানে না, সে যে কখন এই মনটায়, মারলো হানা তাও জানি না’- এমন কথার গানটি লিখেছেন মাহমুদ মানজুর, সুর করেছেন নাজির মাহমুদ। গানটির সংগীত পরিচালনা করেছে মুশফিক লিটু ।

নতুন এ গানটি প্রসঙ্গে সালমা বলেন, “এক বছর পর আমার অ্যালবাম প্রকাশিত হয়েছে। এটি ১১তম একক অ্যালবাম ‘মন মাঝি’। অ্যালবামের টাইটেল গানটি প্রকাশিত হয়েছিল ভালোবাসা দিবস উপলক্ষ্যে। ‘দরদ’ গানটি প্রকাশিত হয়েছে পহেলা বৈশাখ। বাকি ‘কে যে কখন’ শিরোনামে সিঙ্গল ট্র্যাক হিসেবে আগামী ঈদে এক্সক্লুসিভলি জিপি মিউজিক ও জিসান মাল্টিমিউজিক’র ইউটিউবে চ্যানেলে এক সাথে প্রকাশ হবে। আশা করছি ‘মন মাঝি’ ও ‘দরদ’ গানের মত শ্রোতাদের কাছে ‘কে যে কখন’ গানটিও সমাদৃত হবে।”

অ্যালবামে থাকবে ‘মন মাঝি’, ‘দরদ’ এবং ‘কে যে যখন’ শিরোনামের তিনটি গান। গানগুলো লিখেছেন জাহিদ আকবর, মাহমুদ মানজুর এবং জিয়াউদ্দিন আলম। সুর-সংগীত করেছেন নাজির মাহমুদ, মুশফিক লিটু রেজয়ান শেখ এবং জিয়াউদ্দিন আলম।

‘মন মাঝি’ অ্যালবামটি প্রকাশিত হয়েছে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। সালমা জানান, অচিরেই গানগুলো মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হতে যাচ্ছে।