২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাহসানের নতুন গান ‘চলো না হারাই’

নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন তাহসান। গানটিতে তাহসানের মডেল হয়েছেন কোস্টারিকার মডেল ব্রি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2017, 07:03 PM

Updated : 11 Apr 2022, 11:34 PM

গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য গত মার্চে যুক্তরাষ্ট্রে যান তাহসান। সেখানেই তার সঙ্গে পরিচয় ঘটে কানাডিয়ান অধিবাসী হলিউডের জনপ্রিয় নির্মাতা পি.জি’র সঙ্গে। দক্ষিণ আমেরিকার দেশগুলোতে মিউজিক ভিডিওর নির্মাতা হিসাবে খ্যাতি রয়েছে এই ভিডিও নির্মাতার। এবার তার নির্মাণে তাহসান নিয়ে আসছেন তার নতুন গানের মিউজিক ভিডিও।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মালিবু আর লাগুনা সৈকতে তাহসান তার নতুন গানের মিউজিক ভিডিওর শুটিং করেছেন। মিউজিকতে তাহসানের সাথে মডেল হয়েছেন কোষ্টারিকার সুপার মডেল ব্রি।

‘চলো না হারাই’ শিরোনামের গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন শাওন গানওয়ালা আর সংগীত পরিচালনা করেছেন এপিরাস।

গান এবং ভিডিও প্রসঙ্গে তাহসান বলেন, “লস অ্যাঞ্জেলেসের দুটি সমুদ্র সৈকতে আমারা শুটিং করেছি। দারুণ লোকেশন। দেখলেই মন ভরে যায়। আমার বিশ্বাস মিউজিক ভিডিওটির লোকেশন এবং নির্মাণ দেখে দর্শক শ্রোতারা মুগ্ধ হবেন। আমাকে আবিস্কার করতে পারবেন নতুন ভাবে।” 

শনিবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে তাহসানের এই নতুন মিউজিক ভিডিওটি।