২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে আয়ের শীর্ষে ‘দঙ্গল’

চীনা বক্সঅফিসে জয়জয়াকার আমির খান-এর সিনেমা ‘দঙ্গল’-এর। মুক্তির ছয় দিনের মাথায় দেশটির শীর্ষ আয়ের ছবির তালিকায় জায়গা করে নিলো নিতেশ তিওয়ারি’র এ ছবিটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2017, 08:37 PM

Updated : 11 Apr 2022, 11:33 PM

৫ মে চীনে মুক্তি পায় আমির খানের ‘দঙ্গল’। মুক্তি পর থেকে চীনা বক্সঅফিসে অভূতপূর্ব সাড়া ফেলেছে এ স্পোর্টস ড্রামা। মুক্তির পাঁচ দিনেই চীনা বক্সঅফিসে শতকোটি আয় করে সবাইকে চমকে দেয়েছে সিনেমাটি। এবারে হলিউডের বিগ বাজেট ছবি ‘গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ভলিউম- টু’কে টপকে বক্সঅফিসে আয়ের শীর্ষে আমির খানের সিনেমা!

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, মঙ্গরবার অবধি চীনা বক্সঅফিসে দ্বিতীয় অবস্থানে ছিলো ‘দঙ্গল’। বুধবারে ৩৯ কোটি ১ লাখ আয় করে শীর্ষ অবস্থানে চলে আসে ছবিটি। একই দিনে প্রতিদ্বন্দী ‘গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ভলিউম- টু’য়ের আয় ছিলো ৩৫ কোটি ৫ লাখ। দুটি ছবিই একই দিনে মুক্তি পেয়েছিলো চীনে।

‘দঙ্গল’য়ের এ অবিশ্বাস্য সাফল্যে উচ্ছ্বসিত সকলেই। মার্ভেল সুপারহিরোদের হারিয়ে চীনা দর্শকের মন জয় করে নিলো ভারতের আমির খান! বক্সঅফিস বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা এ বিষয়টিকে ‘ভারতীয় ছবির জন্য এক গর্বিত মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। আরেক বক্সঅফিস বিশ্লেষক তরণ আদর্শের মতে, “এটি ভারতীয় ছবির জন্য এক নতুন বেঞ্চমার্ক”।

আয়ের এ ধারা অব্যহত থাকলে শিগগিরি বিশ্বব্যাপী ১০০০ কোটি আয়ের ঘরে পৌঁছে যাবে ‘দঙ্গল’। আর সেটি হলে ‘বাহুবলী’র পর বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়ের রেকর্ডটি যাবে ‘দঙ্গল’য়ের দখলে।